August 17, 2026, 4:55 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025
  • 146 Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটকদের মধ্যে, সাতজন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com