August 17, 2026, 7:32 pm
Title :
ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ

আওয়ামী লীগের ব্যানারে ‘মিছিলের দাবি’, তথ্য নেই পুলিশের কাছে

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 16 Time View

ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার দাবি উঠেছে। উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আঁখির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। মিছিলের বেশ কিছু ভিডিও ক্লিপ ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভিডিওগুলোতে দেখা গেছে, দলের নেতাকর্মীদের নিয়ে আফরোজা আঁখি ব্যানার হাতে রাস্তায় হাঁটছেন।

উক্ত ভিডিও পোস্টের বর্ণনায় দাবি করা হয়েছে, শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় প্রায় ৩০ জন নেতাকর্মী নিয়ে এই মিছিল বের করা হয়। এসময় পুলিশের সঙ্গে তাদের দুই দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে পুনরায় খাগুরতা এলাকায় কর্মসূচি পালন করা হয়।

তবে ধামরাই থানা পুলিশ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানিয়েছেন, এমন কোনো মিছিল বা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার তথ্য তাদের কাছে নেই। মহাসড়কে সার্বক্ষণিক পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com