July 1, 2026, 1:42 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো ডেনমার্কের এয়ারপোর্ট

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025
  • 102 Time View

আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলায় এবার বন্ধ করা হলো ডেনমার্কের আলবর্গ এয়ারপোর্ট। ঘুরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ। তথ্যটি নিশ্চিত করেছে ফ্লাইটরাডার টুয়েন্টি ফোর এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিমানবন্দরটির ওপর দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত আকাশযান উড়তে দেখা যায়। পরবর্তীতে সেগুলোকে ড্রোন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনার তদন্ত করছে প্রশাসন।

এর কয়েকদিন আগেই, ডেনমার্কের কোপেনহেগেন ও নরওয়ের অসলো বিমানবন্দরেও রহস্যময় ড্রোনের দেখা মেলে। বন্ধ ঘোষণা করা হয় প্রধান দুই বিমানবন্দরই। নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয় বহু ফ্লাইট। এসব ঘটনায় রাশিয়ার দিকে সন্দেহের তীর ছোঁড়ে ইউরোপীয় দেশগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com