September 3, 2026, 3:54 pm

আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 0 Time View

জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের মে মাসে দায়ের করা এই মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটির এজাহারে রিয়াজসহ মোট ২০১ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে বিনোদন জগতের ১৪ জন অভিনয়শিল্পী, একাধিক সাংবাদিক এবং শিক্ষাবিদরাও রয়েছেন। মূলত ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগেই তাকে এসব মামলার মুখোমুখি হতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com