August 23, 2026, 2:28 pm
Title :
বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু: আইনমন্ত্রী ইলিয়াস আলী গুম: বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর কারাগারে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী প্রতিহিংসার নয়, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে: মঈন খান বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নড়াইলে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার ৫ বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 3 Time View

রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে এ শুনানির তারিখ থাকলেও, আসামিপক্ষের আইনজীবীরা মামলার নথিপত্র পর্যালোচনার জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের আগস্টে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো থানায় জমা দিতে বলা হয়। অভিযোগ রয়েছে যে, আনিসুল হক নির্ধারিত সময়ে তার লাইসেন্সকৃত অস্ত্র জমা দেননি এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে কোনো তথ্যও দেননি। এরপর গত মে মাসে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য যে, গত আগস্ট মাসে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হওয়ার পর থেকে আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com