October 1, 2026, 7:09 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 66 Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি নিজে করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।

আবেদনটিতে ১৯৭৩ সালের ওই আইনকে ‘অপ্রচলিত’, ‘কার্যকারিতা হারানো’ ও রাজনৈতিক স্বার্থে প্রতিপক্ষ দমন করার হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে সেটি বাতিলের নির্দেশ চাওয়া হয়েছিল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছিল রিটে। রিটে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ-কালে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে ১৯৭৩-এর আইন করা হয়েছিল এবং মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধে জড়িত সহযোগীদের বিচার নিশ্চিত করা; পরে শিমলা চুক্তি ও ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির পর সকল যুদ্ধবন্দীর নিঃশর্ত প্রত্যাবাসনের কারণে তখনই ওই আইনের আওতায় বিচারের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল।

রিটে আরও দাবি করা হয়, ২০০৯ সাল থেকে ঐ আইনকে রাজনৈতিক কারণে পুনরুজ্জীবিত করে বিরোধীদল নেতাদের লক্ষ্য করে ‘বিচারিক হত্যা’ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এর প্রয়োগ সংবিধানের ৩১ ও ৩৫ অনুচ্ছেদ লঙ্ঘন করছে। তাছাড়া রিটে উল্লেখ ছিল যে সংবিধানের ৯৪(৩) অনুচ্ছেদের পরিপন্থীভাবে হাইকোর্ট বিভাগের বিচারকদের ট্রাইব্যুনালে বিচারক রাখা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর প্রভাব ফেলছে। এসব যুক্তি কেন গ্রহণযোগ্য নয়, তা বিবেচনা করে হাইকোর্ট রিটটি নামঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com