July 4, 2026, 4:13 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

আরব আমিরাতে ২৩৮ ক্ষেপণাস্ত্র, ১৪২২ ড্রোন ছুড়ল ইরান

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 27 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল ও যুক্তরষ্ট্রের যৌথ হামলার পর তেল আবিবের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের নবম দিনে তেহরানের হামলায় চারজন নিহতের খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার (৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট চারজন নাগরিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘ইরানের নির্লজ্জ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে’ সংযুক্ত আরব আমিরাতে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, রোববার ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১৭টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোনকে বাধা দেয়া হয়েছে। আর একটি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন সমুদ্রে পড়েছে।

এদিকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রায় নয়দিন পর ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে। রোববার (৮ মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com