September 3, 2026, 8:58 pm
Title :
রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে শিশুসহ হাসপাতালে ২৬ সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯ ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর ১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা

আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 3 Time View

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় পুলিশ, আসামি ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত আব্দুস সালাম শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন আসামিকে নিয়ে শিবচরে ফেরার পথে রাস্তা পার হওয়া এক শিশু ও তার বাবাকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির পিকআপটি উল্টে গেলে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। আহতদের দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com