October 1, 2026, 11:27 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আপিলের সপ্তম দিনের শুনানি আজ

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 41 Time View

গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ সপ্তম দিনের মতো অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে মঙ্গলবার মামলার ষষ্ঠ দিনের শুনানি শেষ হয়েছে।

উল্লেখ্য যে, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের একটি বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় জনপ্রিয় এই শ্রমিক নেতা ও রাজনীতিবিদকে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৫ সালে ২২ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন, পাশাপাশি বেশ কয়েকজনকে সাজা কমিয়ে বা খালাস দিয়ে রায় প্রদান করেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে বর্তমানে সর্বোচ্চ আদালতে তার শুনানি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com