August 20, 2026, 8:32 am
Title :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ দেশে গ্যাস উৎপাদন সক্ষমতার ৪১ শতাংশই অব্যবহৃত রাজশাহীতে বিভাগীয় কমিশনার, ৩ জেলায় নতুন ডিসি নিয়োগ নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, মুখের ভেতর ছিল চাল-পলিথিন ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩টি আধুনিক যন্ত্র এস আলমের বিদ্যুৎকেন্দ্রের এলসিতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি পর্নোগ্রাফি মামলায় সুমাইয়া সাঈদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের পরবর্তী শুনানি ২৫ আগস্ট শিক্ষায় সরকারের অর্জন-পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিলের পরবর্তী শুনানি ২৫ আগস্ট

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 4 Time View

সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানির কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটির সপ্তম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে আগামী ২৫ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। মামলাটির শুনানিতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জব্বার ভূঁঞা এবং আসামিপক্ষে শুনানিতে অংশ নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রকাশ্যে গুলিবর্ষণের মাধ্যমে আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৫ সালে বিচারিক আদালত ২২ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০১৬ সালে হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। উচ্চ আদালতের সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে বর্তমানে চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com