October 1, 2026, 6:37 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

আ.লীগের ১১ নেতা আদালতে হাজিরা দিতে গিয়ে জজের নির্দেশে কারাগারে

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 101 Time View

বরিশাল দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে বাকেরগঞ্জের ১১ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দায়রা জজ ফারুক হোসেন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন দায়রা জজ।

জানা গেছে, চলতি বছরের ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম রাজনৈতিক সহিংসতা, হামলা ও নাশকতার অভিযোগে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় নেতারা দীর্ঘদিন উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। তবে গতকাল ২৭ অক্টোবর নির্ধারিত তারিখে আদালতে হাজিরা না দেওয়ায়, আজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে পাঠানো নেতাদের তালিকা:

মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক

কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, পৌর যুবলীগ সভাপতি

আবুল কালাম ডাকুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি

বশির উদ্দিন সিকদার, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

আশ্রাফুজ্জামান খান খোকন, ভরপাশা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান

জাহিদুল ইসলাম বাবু, পাদ্রীশিবপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান

হাফিজুল ইসলাম, পৌর যুবলীগ নেতা

সুজন চন্দ্র দেবনাথ, পৌর যুবলীগ নেতা

ডা. হানিফ সিকদার

মামুন, ভরপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য

আসাদুজ্জামান রাজু, কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক

এদিকে, দলীয় নেতাদের কারাগারে পাঠানোর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আদালতের সিদ্ধান্তকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com