August 17, 2026, 7:25 pm
Title :
১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাস সাক্ষ্য দেবে, বিশাল চাপের মুখেও দৃঢ়ভাবে টিকেছিল ইরান: চলচ্চিত্রকার মাজিদ মাজিদী

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 39 Time View

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অন্যায় ও অবিচারের’ বিরুদ্ধে বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদী। সাড়াজাগানো ‘কালার অব প্যারাডাইস’ ও ‘চিলড্রেন অব হ্যাভেন’ চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদী এক বার্তায় এ আহ্বান জানান।

সতীর্থদের উদ্দেশে বুধবার মাজিদ মাজিদী বলেন, ইতিহাস সাক্ষ্য দেবে, দৃঢ় সংকল্প, ঐক্য ও সংহতির মাধ্যমে একটি জাতি কীভাবে বৈশ্বিক বিশাল চাপের মুখেও প্রতিরোধ গড়ে তুলেছিল। এই কারণে, বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের দায়িত্ব হল মানুষের কষ্টের সামনে নীরব না থাকা এবং তাদের কলম, চিন্তা ও শিল্পের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানো। আজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ইরানের পক্ষে সমর্থনের কথা তুলে ধরে তিনি বলেন, আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষের হৃদয় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে; কেননা স্বাধীনতা, মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ছাড়া আর কিছুই এ জাতি দাবি করেনি। আজ জাগরণের দিন, বিশ্বব্যাপী মুক্ত বিবেকের জেগে ওঠার দিন; আজ এমন এক দিন, যেদিন স্বাধীনচেতা মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলে।

সূত্র: ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com