August 17, 2026, 7:05 am
Title :
জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী

ইনস্টাগ্রামে আবেদনময়ী ছবি শেয়ার, কটাক্ষের মুখে শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 129 Time View

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় থাকেন। তবে বারবার বিয়ে ভাঙার কারণে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলিংয়ের শিকার হন তিনি। তিনবার বিবাহবিচ্ছেদের পর তার দুই সাবেক স্বামী বর্তমানে নতুন করে সংসার শুরু করলেও অভিনেত্রী এখনো একাই রয়েছেন। তবু জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন শ্রাবন্তী।

কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিতর্ক যেন লেগেই আছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে আবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন শ্রাবন্তী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সাবানের ফেনাভর্তি বাথটাবে। সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার ভক্ত-অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন—নিজেকে সিক্ত করতে থাকুন।

সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অসংখ্য ভক্ত-অনুরাগী ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার কেউ কেউ অভিনেত্রীর ব্যক্তিগতজীবন নিয়ে সহানুভূতি জানালেও, কেউ কেউ তির্যক মন্তব্য করতে ছাড়েননি।

এক নেটিজেন কমেন্টবক্সে লিখেছেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আরেক নেটিজেন লিখেছেন ‘ওয়াও, দারুণ!’ তবে প্রশংসার পাশাপাশি তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। এক নেটিজেন লিখেছেন, ‘বুড়ি হয়ে আর কত রঙ দেখাবে।’ ঠাট্টার সুরে আরেক নেটিজেন লিখেছেন, ‘ঠান্ডায় কত চান কর তা দেখাতে চাইছো?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com