August 15, 2026, 3:18 am
Title :
গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫

ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 3 Time View

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বেকারত্ব দূর করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি বলেন, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন, ইন্টার্নশিপের সুযোগ প্রসারিত করা এবং শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের সরাসরি পাঠদান প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন।

গবেষণা ও উদ্ভাবনকে বাণিজ্যিক রূপ দেওয়ার ওপর জোর দিয়ে অধ্যাপক মামুন জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল এবং সৃজনশীল খাতের বিকাশে ৮০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিয়েছে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট সেন্টার ও আইসিটি হাব স্থাপন, ৫ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান এবং নারী উদ্যোক্তাদের কর সুবিধা দেওয়ার মতো বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ ও সমৃদ্ধ আগামীর লক্ষ্যেই এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com