September 2, 2026, 1:43 am

ইমরান খান ও তার স্ত্রীকে স্বস্তির খবর দিলেন ইসলামাবাদ হাইকোর্ট

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 11 Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাসে রাখার ঘটনায় বড় ধরনের স্বস্তি পেয়েছেন তারা। ইসলামাবাদ হাইকোর্ট এক আদেশে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, ইমরান ও বুশরা বিবিকে যেন আর একাকী না রাখা হয় এবং কারাগারের নিয়ম মেনে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এছাড়া ইমরান খান যেন তার সন্তানদের সাথে টেলিফোনে কথা বলতে পারেন এবং কারাগারে নিয়মিত সংবাদপত্র ও বই পড়তে পারেন, আদালত তাও নিশ্চিত করতে বলেছেন।

কারাবন্দি এই দম্পতির চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, কারা কর্তৃপক্ষকে এখন ইমরান খানের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে আদালতের দেওয়া এসব নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে হবে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে বিভিন্ন দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি রাওয়ালপিন্ডির এই কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com