September 2, 2026, 1:42 am

নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা বিনিয়োগবান্ধব করা হবে

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 3 Time View

দীর্ঘ ৪২ বছরের পুরনো আইন সংশোধন করে যুগোপযোগী ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত খসড়া চূড়ান্তকরণ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন এই বিধিমালার মূল লক্ষ্য হলো দেশের এভিয়েশন খাতে বিনিয়োগ সহজীকরণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালার সাথে সামঞ্জস্য রেখেই এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।

সভায় মন্ত্রী এয়ারলাইন্স প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, মেরামত ও যন্ত্রাংশ ওভারহলের জটিলতা নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কেপটাউন কনভেনশনের নিয়ম অনুসরণ করে বিমান লিজিং সংক্রান্ত আইনি সুরক্ষাও যুক্ত করা হবে। দেশে একটি আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

এভিয়েশন খাতের অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধিতে বিমানবন্দরগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নিয়মিত মহড়ার ওপর জোর দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণ প্রক্রিয়া আরও সহজতর করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সভায় মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে নতুন খসড়া বিধিমালার বিভিন্ন ধারা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com