September 1, 2026, 2:34 pm
Title :
আবারও ১০০ ডলারের পথে তেলের দাম রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদল ও নেতৃত্বের পরিবর্তনে ৪৮ বছরে কী পেল-কী হারাল বিএনপি ধ্বংসপ্রাপ্ত পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি: জাহেদ উর রহমান হত্যাকাণ্ড বেড়েছে, স্বীকার করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দরজা খুলছে, খরচ নেবে না নিয়োগকর্তা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্প উদ্বোধন করতে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 1 Time View

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙন রোধে গৃহীত দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এই অঞ্চলে যে মানবিক বিপর্যয় ও ক্ষয়ক্ষতি হয়েছিল, তা স্থায়ীভাবে মোকাবিলার লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। ১ হাজার ৫৪২ কোটি টাকা বাজেটের এই মেগা প্রকল্পের আওতায় প্রায় ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পাশাপাশি ৮৩ কিলোমিটারেরও বেশি নদী ও জলাধার খনন করা হবে। গত ১৬ জুন একনেকের বৈঠকে অনুমোদিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি বছর নদীভাঙনের শিকার হওয়া স্থানীয় বাসিন্দাদের ফসলি জমি ও ঘরবাড়ি সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com