নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান অপরাধের বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে জাহাঙ্গীরনগর থিয়েটার দুই দিনব্যাপী একটি বিশেষ পথনাটকের আয়োজন করেছে। ‘আনটিল দে আনসার’ শিরোনামের এই নাটকটি আগামী ১ ও ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট তিনবার মঞ্চস্থ হবে। এর মধ্যে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় শহীদ মিনার ও বটতলায় এবং বুধবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে মশাল মিছিলসহ নাটকটি প্রদর্শন করা হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাটকটির নির্দেশক তপু চন্দ্র দাস জানান, ক্যাম্পাসে অপরাধের পর সাময়িক আন্দোলন গড়ে উঠলেও বিচার প্রক্রিয়া মাঝপথে থমকে যায়, যা পরবর্তী অপরাধের সুযোগ করে দেয়। প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার এই চক্র ভাঙতে এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবির অংশ হিসেবেই এই সাংস্কৃতিক প্রতিবাদ। সংবাদ সম্মেলনে থিয়েটারের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে চলমান বিভিন্ন অপরাধের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।