September 1, 2026, 11:12 am
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে: ভূমিমন্ত্রী বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন গাইবান্ধায় জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার নতুন সরকারের ১৮০ দিন: সূচনা ভালো, পথ এখনো দীর্ঘ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১৯ দফা এখনো দলের পথনির্দেশক পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’

মমতার ভাতিজা অভিষেকের বাড়িতে আগুন জ্বালিয়ে কী দেখল পুলিশ?

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 7 Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ক্যামাক স্ট্রিটের বাসভবন ও দপ্তরে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে অভিযান চালিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। সোমবার বিকেলে শুরু হওয়া এই পরিদর্শনে ভবনের বেসমেন্ট থেকে ছাদ পর্যন্ত প্রতিটি তলা ঘুরে দেখেন কর্মকর্তারা। এ সময় অগ্নিনির্বাপক যন্ত্র, ওয়াটার স্প্রিঙ্কলার এবং ফায়ার অ্যালার্ম ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশেষ করে জরুরি অবস্থায় বাসিন্দাদের বের হওয়ার পথ এবং নকশা অনুযায়ী সব ব্যবস্থাপনা বজায় আছে কি না, তা গুরুত্বের সাথে দেখা হয়েছে।

প্রাথমিক পরিদর্শনে ভবনের নিচতলার নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করলেও ছয় ও সাততলায় কিছু ত্রুটি খুঁজে পেয়েছে দমকল বাহিনী। এসব অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং ভবনের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সব নথিপত্রও যাচাই করা হবে। মূলত সম্প্রতি কলকাতার বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শহরের বিভিন্ন বহুতল ভবন ও স্থাপনায় কঠোর নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com