October 2, 2026, 5:55 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 204 Time View

ইরাকে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কোনো দেশের ‘বাহ্যিক হস্তক্ষেপ’ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মন্তব্যে ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া এ কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি জানান, শিগগিরই তিনি ইরাক সফর করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আশা প্রকাশ করেন যে সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আলোচনাও এগিয়ে যাবে।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইরাকের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৬ শতাংশের বেশি। নির্বাচনের পর দেশটির প্রধান রাজনৈতিক জোটগুলো নতুন সরকার গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইরাকের প্রচলিত ক্ষমতা বণ্টন কাঠামো অনুযায়ী—প্রধানমন্ত্রী হন শিয়া সম্প্রদায় থেকে, সংসদের স্পিকার নির্বাচিত হন সুন্নি সম্প্রদায় থেকে আর প্রেসিডেন্ট থাকেন কুর্দি সম্প্রদায় থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com