July 4, 2026, 1:54 am
Title :
খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শেষ করে দেওয়ার যুক্তরাষ্ট্রের দাবি নাকচ তেহরানের

Reporter Name
  • Update Time : Thursday, March 12, 2026
  • 34 Time View

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শেষ করে দেওয়ার যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

পোস্টে গালিবাফ লিখেন, ‘শুরুতে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য ছিল শত্রু পক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়া। এখন ইরান চাইলে যেকোনো লক্ষ্যবস্তুতে আগের চেয়ে কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং উৎপাদন কেন্দ্রগুলো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। গালিবাফ মূলত সেই দাবি নাকচ করে দিয়েছেন। সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com