October 3, 2026, 1:26 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইরানের বিরুদ্ধে যুদ্ধের বৈধতা নিয়ে ‘গুরুতর সন্দেহ’, অংশ নেবে না জার্মানি

Reporter Name
  • Update Time : Saturday, March 7, 2026
  • 121 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরা ইলের চলমান যুদ্ধে অংশ নেবে না জার্মানি, এমনটি জানিয়েছেন জার্মানির ভাইস-চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। এর পাশাপাশি তিনি এ যুদ্ধের আন্তর্জাতিক আইনি বৈধতা নিয়েও গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। খবর আলজাজিরার।

জার্মান গণমাধ্যম আরএনডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবেইল বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি—এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশ নেব না।”

তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আর কোনো নিয়ম-কানুন থাকবে না।
তিনি আরো বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করতে চাই না যেখানে কেবল শক্তিশালীর আইনই কার্যকর হবে।’

ক্লিংবেইলের এই অবস্থান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর বক্তব্যের সঙ্গে স্পষ্ট বিরোধী। মের্জ আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরাইলের প্রতি তেহরানের হুমকি এবং সন্ত্রাসবাদ ও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যকে জার্মানি সমর্থন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com