July 3, 2026, 9:27 pm
Title :
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা অবশেষে খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী খামেনির জানাজায় হামলা হলে চরম প্রতিশোধ, হুঁশিয়ারি তেহরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 16 Time View

নিউজ ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে একই দিন ইরানে পৌঁছে প্রতিনিধি দল শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ ১১ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাত দিন ধরে এ আনুষ্ঠানিকতা চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক দেশের প্রতিনিধিরা খামেনির জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com