March 23, 2026, 3:18 pm
Title :
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026
  • 1 Time View

তুরস্ক চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মিসরের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া তথ্যে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলাদাভাবে কথা বলেন ফিদান। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাতি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

তবে এসব আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কূটনৈতিক সূত্র শুধু জানিয়েছে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ ও উত্তেজনা কমানোর উপায় নিয়েই মূলত এই যোগাযোগগুলো হয়েছে।

বিশ্লেষকদের মতে, তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। বর্তমান পরিস্থিতিতে আঙ্কারার এই সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়া থেকে ঠেকাতে বিভিন্ন দেশ এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে মাঠের বাস্তবতায় সংঘাত এখনো তীব্র রয়ে গেছে, ফলে এসব কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com