August 19, 2026, 12:45 am
Title :
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026
  • 27 Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।

রোববার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এসব হামলাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক শান্তির বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন।

চিঠিতে তিনি বলেন, ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে মধ্য ইরানের নাতাঞ্জ এবং পারস্য উপসাগর উপকূলের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশে হামলার বিষয়টি তিনি তুলে ধরেন।

আরাগচি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী রাষ্ট্রকে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে, পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অন্তর্ভুক্ত করার জন্য বাধ্য করতে হবে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগে চাপ প্রয়োগ করতে হবে।

এই চিঠি এমন সময় এলো, যখন ইরান দাবি করেছে যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে নাতাঞ্জে তাদের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে।

এর আগে, ইরান একাধিকবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিরুদ্ধে অযৌক্তিক হামলা চালাচ্ছে, যদিও বিভিন্ন জাতিসংঘ প্রতিবেদনে ইরানের পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com