July 1, 2026, 6:20 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ ফিলিস্তিনির মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 116 Time View

ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় প্রাণ গেছে অন্তত ৫৩ ফিলিস্তিনির। গাজা দখল নিতে তীব্র আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

রোববার উপত্যকাজুড়ে প্রাণ হারায় ৪০ এরও অধিক। দক্ষিণ গাজার খান ইউনূসে আইডিএফের হামলায় নিহত হয় তিন জন, আহত হয় বেশ কয়েকজন। শহরটির শেখ রেদওয়ান এলাকায় হামলা চালানো হয় বেসামরিক গাড়িতে। এতে প্রাণ যায় এক ফিলিস্তিনির।

ইসরায়েলি বাহিনী তেল- আল হাওয়া এলাকার আশ্রয়কেন্দ্রে হামলায় ৭ জন ফিলিস্তিনির প্রাণ যায় । সেখানে ইসরাইয়েলি বন্দীরাও ছিল বলে জানায় গাজার পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার আল শিফা হাসপাতাসহ আরও বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় আইডিএফ।

ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দফতরে হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com