September 4, 2026, 8:28 am

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে বাকীর নিয়োগ নিয়ে হাইকোর্টের প্রশ্ন

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2026
  • 0 Time View

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই নিয়োগ কেন আইনবহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন।

রিটকারীপক্ষের আইনজীবীর দাবি অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯(১) ধারা এবং ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান চাকরি বিধিমালা লঙ্ঘন করে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরই কেবল চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার সুযোগ থাকে, কিন্তু বাকী চাকরিতে থাকা অবস্থাতেই এই পদে আসীন হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগও রিটে গুরুত্ব পেয়েছে।

হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, ধর্ম সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com