ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
Reporter Name
Update Time :
Friday, August 21, 2026
11 Time View
ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ হাসান বুলবুল নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালে মদনপুর এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।নিহত জাহিদ হাসান বুলবুল স্থানীয় একটি রিকশা গ্যারেজের মালিক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সহযোগীরা তাকে অতর্কিত হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দর থানার পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সিফাতকে ইতিমধ্যেই গ্রেফতার...
নারায়ণগঞ্জের বন্দরে জাহিদ হাসান বুলবুল নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালে মদনপুর এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত জাহিদ হাসান বুলবুল স্থানীয় একটি রিকশা গ্যারেজের মালিক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সহযোগীরা তাকে অতর্কিত হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দর থানার পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সিফাতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।