March 23, 2026, 4:30 pm
Title :
হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা

ঈদের আনন্দযাত্রায় ভটভটি উলটে পড়ল পুকুরে, নিহত ১

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 10 Time View

নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মো. হৃদয় (১২) উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

শনিবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ভাটকৈ-দেউলা সড়কের ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন আমিরপুর গ্রামের প্রায় ১৮ জন যুবক ও কিশোর একটি ভটভটিতে চড়ে আনন্দভ্রমণে বের হন। ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পথে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন।

আহত অবস্থায় উদ্ধার করে হৃদয়কে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্য আহতদের রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com