March 23, 2026, 3:37 pm
Title :
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিন শ্বশুরবাড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 7 Time View

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা গুরুতর জখম হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় তার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আলী আজগর ভূঁইয়া লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঈদের নামাজ আদায় শেষে তিনি হাজীগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান।

সন্ধ্যার দিকে যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জনের একটি দল তার অবস্থান নিশ্চিত করে শ্বশুরবাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com