October 2, 2026, 7:41 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

এআই দিয়ে এমপির ছবি বিকৃতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 42 Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিমের ছবি বিকৃত করার অভিযোগে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফারুক মোল্লা, তিনি চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বুধবার আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ছবি এআই দিয়ে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে গত ৭ জুলাই সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com