August 24, 2026, 5:05 am

একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 3 Time View

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। খসড়া অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তির প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে।

পুনর্নিরীক্ষণের মাধ্যমে যাদের ফলাফলে পরিবর্তন আসবে, তাদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে আবেদনের সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে আবেদন যাচাই-বাছাই শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে। এছাড়া কোনো কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা বা পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্যও পরবর্তী সময়ে ভর্তির সুযোগ রাখা হবে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রায় ১৩ লাখ আবেদন জমা পড়েছে। বর্তমানে সারা দেশের কলেজ ও মাদরাসাগুলোতে প্রায় ২৫ লাখ আসন থাকলেও, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আসন পর্যাপ্ত হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পছন্দের নামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির লড়াই এবারও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com