July 2, 2026, 5:35 am

এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ—সাদিক কায়েমের প্রশ্ন

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 30 Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বর্তমান সরকারের কাছে জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা, এ কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তাই নিরাপত্তার জন্য যখন থানায় জিডি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব করে তাদের ওপর নৃশংস কায়দায় হামলা করা, এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ? এটাই কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

এর আগে, আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।

ঘটনার পর এ বি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন।

 

এক ঘণ্টার বেশি সময় এই অবস্থা চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com