August 15, 2026, 12:26 am

এনসিপির বহিষ্কৃত নেতাকে মারতে মারতে অজ্ঞান, পরে পুলিশে সোপর্দ

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 1 Time View

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক লাইভে স্থানীয় সংসদ সদস্যের সমালোচনার জেরে এনসিপির বহিষ্কৃত নেতা আসাদ খোকনকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার হরিপুর রাজবাড়িতে এক বনভোজনে অংশ নেওয়া আসাদকে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের এক পর্যায়ে আসাদ অচেতন হয়ে পড়লে তাকে একটি কক্ষে আটকে রাখা হয় এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আহত আসাদ খোকনকে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হলেও, বিএনপি নেতাদের দাবি স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার জেরেই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফেসবুক পোস্টের বিষয় নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে ভুক্তভোগী ব্যক্তি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com