September 2, 2026, 3:52 am

এবার আরেক মামলায় কারাগারে রামমন্দির নিয়ে আলোচনায় আসা হরিদাস

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 4 Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে এবার ফ্ল্যাট জালিয়াতির একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এই মামলায় ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার এবং তার ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন এবং পরে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, মাহবুবুর রহমান নামের এক ভুক্তভোগী ২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে হরিদাস ও তার সহযোগী ওবাইদুল ইসলামের কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মোট ৭৫ লাখ ৮৬ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘ সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উল্টো টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। প্রতারণার শিকার হয়ে অবশেষে মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, হরিদাস চন্দ্র তরণী এর আগেই সাড়ে ৯ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির করা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। নতুন এ মামলাটির তদন্ত চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com