August 17, 2026, 3:03 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 38 Time View

ভারতজুড়ে চলা ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হওয়া আক্রমণের প্রতিবাদে গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের গণমাধ্যমকর্মীরা রাস্তায় নেমেছেন। সোমবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাব থেকে বের হওয়া একটি বড় প্রতিবাদ মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিং এলাকায় এসে মানববন্ধনে পরিণত হয়। সেখানে অংশগ্রহণকারীরা দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে ধর্মতলা এলাকায় বামপন্থি, অতি বামপন্থি ও ‘ককরোচ জনতা পার্টি’–র একটি বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের দিকে পানি বোতল ও জুতা ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে; এমনকি কিছু সংবাদকর্মীর বিরুদ্ধে শারীরিক হামলারও কথা জানা গেছে। ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং তাদের চিকিৎসা করানো হয়।

মিছেলের নেতৃত্বে থাকা আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। রাজ্য প্রশাসন ইতোমধ্যেই কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে; কলকাতা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে এবং ‘গুন্ডা দমন আইন’ অনুযায়ী মামলা করেছে। ‘আদর্শ তিতুমীর’ ও ‘সংবাদ তিতুমীর’ পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত জানান, ককরোচ জনতা পার্টির সমর্থনে যে মিছিল ছিল সেটি কভার করতে গেলে তাদের লক্ষ্য করে নৃশংসভাবে আক্রমণ করা হয়—এই হামলার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কলকাতায় এমন একটি ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং গ্রাম বাংলার সাংবাদিকদের ওপর হওয়া অন্যায্য আচরণের ক্ষেত্রেও সমান প্রতিবাদ চাইছেন তারা। সূত্র: Jagonews24

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com