October 2, 2026, 11:40 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি আরব

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 291 Time View

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

এনসিএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ভোর ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

তবে এনসিএম স্পষ্ট করেছে যে, এই ভূমিকম্পের কম্পন সংযুক্ত আরব আমিরাতে অনুভূত হয়নি এবং দেশটির ওপর এর কোনো ধরনের প্রভাব পড়েনি।

এদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com