November 17, 2026, 7:49 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

ওজন বাড়তে থাকলে প্রথমে জানান দেয় শরীরের কোন অংশ? জানলে অবাক হবেন

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 245 Time View

বিশ্বজুড়েই এখন স্থূলতা বা ওবেসিটি এক ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। বয়স কম হলেও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বসে কাজ করার অভ্যাস ও মানসিক চাপের কারণে তরুণ-তরুণীদের মধ্যেও দ্রুত বাড়ছে স্থূলতার হার।

‘দ্য ল্যানসেট’ মেডিকেল জার্নালের সমীক্ষা বলছে, ২০৫০ সালের মধ্যে স্থূলত্ব বিশ্বজুড়েই মহামারির আকার নেবে। ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে তালিকার প্রথম দিকে। যার মধ্যে ভারতের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ স্থূলত্বের সমস্যায় ভুগবেন।

কিন্তু দেহের ওজন যে বাড়ছে, তা শরীরের কোন অংশে প্রথম ধরা পড়ে জানেন? অনেকেই হয়তো বলবেন, পেটের কথা। মহিলাদের ক্ষেত্রে তা কোমর, ঊরু কিংবা নিতম্বের অংশও হতে পারে। কিন্তু চিকিৎসকরা বলছেন, তা একেবারেই নয়। শুনলে হয়তো অবাক হবেন, দেহে মেদ জমতে শুরু করলে তার ইঙ্গিত মেলে জিভে। জিভের ৩টি অংশ। দেহের ওজন বাড়তে শুরু করলে জিভের তলার অংশে মেদের পরিমাণ বৃদ্ধি পায়।

কী করে বুঝবেন দেহের ওজন বাড়ছে?

চিকিৎসকরা বলছেন, নিজে না বুঝলেও আপনার সঙ্গী বা সঙ্গীনি কিন্তু সহজেই টের পান। কীভাবে জানেন? দেহে মেদের পরিমাণ বাড়ছে কি না প্রাথমিকভাবে তা বোঝা যায় নাক ডাকার বহর দেখলে। আগেও হয়তো নাক ডাকতেন। কিন্তু ওজন বেড়়ে যাওয়ার পর নাক ডাকার শব্দে অনেকটা পরিবর্তন আসে। ফলে তা শুনেই বোঝা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com