কক্সবাজারে বাড়ি ফেরার পথে একরাম (৩৩) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি ওই যুবকের পেটে আঘাত করে।
ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন, তবে কারা এবং কী কারণে এই হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।