October 3, 2026, 1:37 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 39 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মহেশখালীতে পৌঁছে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকা সফর করবেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে নতুন গৃহ নির্মাণের কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া ফটিকছড়িতে ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে সাক্ষাৎ এবং হাটহাজারী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের কর্মসূচিও তার সফরের অন্তর্ভুক্ত রয়েছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। সফরের শেষ ভাগে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে স্থানীয় দলীয় সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। উল্লেখ্য, মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com