August 17, 2026, 2:35 pm
Title :
সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 28 Time View

রাঙ্গামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুইছাইন চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য। পুলিশ জানিয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘসময় ধরে আত্মগোপনে থাকার পর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, একই মামলায় তাকে আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল; পরে জামিনে মুক্তি পাওয়ার পরও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন, বলেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com