August 17, 2026, 1:29 am
Title :
অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

কার নিয়ন্ত্রণে হরমুজ? ইরানের ছিল, আছে এবং থাকবে?

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 11 Time View

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে এবং বর্তমানে এটি বন্ধ রয়েছে। তার মতে, মার্কিন কর্মকর্তাদের বিবৃতির চেয়ে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতিই অধিক সত্য, যেখানে ইরানের নৌবাহিনী প্রতিটি জাহাজের ওপর কড়া নজরদারি বজায় রাখছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করেছে এবং প্রয়োজনবোধে তারা একে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের সুযোগ নেই। তবে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, নির্বাচনী বক্তৃতা বা হুমকির মাধ্যমে হরমুজ প্রণালির দখল নেওয়া সম্ভব নয়। তার স্পষ্ট বক্তব্য, হরমুজ চিরকালই ইরানের ছিল এবং থাকবে; একমাত্র তেহরানের নির্দেশেই এই জলপথ খোলা বা বন্ধ হবে।

উল্লেখ্য যে, সম্প্রতি আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবসহ বেশ কিছু দেশ এই হামলার নিন্দা জানিয়ে এটিকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও নৌ-চলাচলের জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। তবে ইরান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যে, মার্কিন চাপের কাছে তারা নতি স্বীকার করবে না এবং রণতরী বা সামরিক মহড়া প্রদর্শন করে তাদের ভয় দেখানো যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com