August 19, 2026, 1:47 am
Title :
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা

কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 6 Time View

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অদূরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার পার্কিং নিয়ে বিতণ্ডার জেরে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিস্তল উঁচিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থানার সামনে থামিয়ে এক যুবক ও এক তরুণী চা খেতে নামেন। গাড়িটি রাস্তার পাশে সড়িয়ে রাখার অনুরোধ করলে স্থানীয়দের সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে যুবকটি গাড়ি থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার সময় দুজন পথচারী আহত হয়েছেন। এই ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার বিষয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত হওয়ার পর তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক ও তার সঙ্গীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com