ইরানের দাবি অনুযায়ী কাসপিয়ান সাগরে শনিবার (২৫ জুলাই) সকালে তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তেহরান বলেছে এই ঘটনার ফলে একজন নাবিক প্রাণ হারিয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন, যা তারা তীব্রভাবে প্রতিবাদ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, এ হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদে থাকা ৪ নম্বর দফার বিধান লঙ্ঘন এবং একটি আগ্রাসী পদক্ষেপ যা চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে কিয়েভ দায় স্বীকার করায় এটি ইরানের বিরুদ্ধে ইউক্রেনের ‘উসকানিমূলক ও বৈরী’ নীতির ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা যাচ্ছে।
তেহরান দাবি করেছে যে তারা রাশিয়া-ইউক্রেন সংঘাতে কোনো পক্ষ নয় এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে পরিবেচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। ইরান বলেছে সংশ্লিষ্ট সব পক্ষ পূর্ব ইউরোপে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়ে কিয়েভকে জবাবদিহির আওতায় আনুক এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার অধিকার সংরক্ষণ করবে—সঙ্গে সতর্ক করেছে যে ইউক্রেন ও তার সমর্থকদের এই সামরিক অভিযানের সম্ভাব্য পরিণতির দায় বহন করতে হবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি