August 17, 2026, 5:12 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

কিছু উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ আছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 179 Time View

দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। গাজীপুরে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। ১১ অক্টোবর (শনিবার) কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহের ৯ম মৃত্যুবার্ষিকীর এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়, শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

অপরদিকে, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সমতার প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপি মহাসচিব। সীমান্ত হত্যা বন্ধ এবং পানির ন্যায্য হিস্যা ছাড়া তা সম্ভব নয় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com