October 1, 2026, 8:00 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

কেন মায়ের কাছে গিয়ে থাকেন ঐশ্বরিয়া?

Reporter Name
  • Update Time : Thursday, September 18, 2025
  • 142 Time View

বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর গত বছর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সরগরম ছিল। সেই সময়ে এ তারকাদম্পতি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন— বি

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মায়ের প্রতিবেশী পরিচালক প্রহ্লাদ কক্কড়। তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন। প্রতিদিন কন্যা আরাধ্যাকে স্কুলে ছাড়তে যেতেন ঐশ্বরিয়া। তারপরেই চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন। পরিচালক বলেন, মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ঐশ্বরিয়ার। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনো গাফিলতি না হয়, সেদিকে সতর্ক থাকেন তিনি।

জানা গেছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, তাতে কীই-বা হয়েছে। ও এখনো ওই বাড়ির বউ। এখনো ওর সংসার ওটা। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম, ও মায়ের কাছে গিয়ে কেন থাকত।

প্রহ্লাদ বলেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ঐশ্বরিয়ার মা। তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন অভিনেত্রী।

পরিচালক বলেন, আমি জানি, মাকে নিয়ে ওর চিন্তা হতো। মাঝেমধ্যে অভিষেকও আসত ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে ও কি আসত? এ জন্যই ওই সব গুজবে কোনো পাত্তা দিইনি।

বাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বরিয়া তাহলে কেন তার মায়ের কাছে গিয়ে থাকেন? নেটিজেনরা প্রশ্ন তুলছেন বারবার। এবার সেই উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com