October 1, 2026, 6:34 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীবাহী নৌকা উল্টে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 151 Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা উল্টে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও চারজন ভর্তি আছেন বলে জানা জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। খবর রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে সান দিয়েগোর উত্তাল ঢেউয়ে নৌকাটি উল্টে যায়।

কোস্ট গার্ড জানিয়েছে, এই আটজন হতাহতের পাশাপাশি একজনকে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল হেফাজতে নেওয়া হয়েছে।

এছাড়া সান দিয়েগো কাউন্টির ইম্পেরিয়াল বিচের উপকূলে জীবিত মানুষের সন্ধানে শনিবারও উদ্ধার অভিযান চালানো হয়।

বর্ডার পেট্রোল শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কোস্ট গার্ডকে ঘটনাটি জানায়। কোস্ট গার্ডের তথ্য অনুসারে, উল্টে যাওয়া নৌকাটি ছিল ‘পাঙ্গা’ ধরনের ছোট নৌকা, যা সাধারণত পাচারকারীরা মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় মানুষ পাচারের জন্য ব্যবহার করে থাকে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের বিপজ্জনক ঢেউয়ের মধ্যে।।

নৌকায় থাকা কয়েকজন তাদের পরিচয় মেক্সিকান নাগরিক হিসেবে জানিয়েছেন। তবে বেশ কয়েকজন ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com