October 2, 2026, 7:45 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 80 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি। আমন্ত্রণে সাড়া দেয়ার জন্য এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। খবর প্রেস টিভির।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরবি ভাষায় দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আরব ভাইদের পাশাপাশি ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে ইরান অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক স্মরণসভা আমাদের পারস্পরিক সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করা বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং চীনের এক উচ্চপদস্থ প্রতিনিধি।

এ ছাড়া সৌদি আরব, কাতার, ওমান, মিশর, ভারত, আফগানিস্তান, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিনসহ আরও ডজন খানেক দেশের প্রতিনিধিদল তেহরানে গিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ খামেনির শোকসভায় অংশ নেন। এ ছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকেও পৃথকভাবে খামেনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ না নেয়ার জন্য বিভিন্ন দেশের ওপর চাপপ্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চাপ পাশ কাটিয়েই ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনিকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনেই বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। গত মার্চে তার জানাজা ও দাফনের কথা থাকলেও পরে যুদ্ধের কারণে তা পিছিয়ে দেয়া হয়। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের পর খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনিকে সমাহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com