August 18, 2026, 7:41 pm
Title :
গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী

খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 5 Time View

রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মেজর মো. সাদিকুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক মো. শাহজালাল তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন।

উল্লেখ্য যে, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত এই কর্মকর্তা আগে থেকেই কারাগারে রয়েছেন। গত বছরের অক্টোবর মাসে সামরিক আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ড পাওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ভাটারা থানায় দায়ের করা আরও একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে ইতিপূর্বে গ্রেফতার দেখানো হয়েছিল।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৭ মে খিলক্ষেত এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজন সাবেক সেনাসদস্যকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ‘সহযোদ্ধা’ নামক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালানো এবং সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ঢাকা সেনানিবাসের পক্ষ থেকে দায়ের করা এ মামলায় তাকে বর্তমানে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com