August 23, 2026, 2:42 am

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 2 Time View

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়্যাল এইড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, যারা বর্তমানে আগুন নেভাতে নিরলস কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের কোনো খবর এখন পর্যন্ত নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com